Logo

সারাদেশ

সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২ ছাত্রদল কর্মী নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

অ
সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২ ছাত্রদল কর্মী নিহত

ছবি : বাংলাদেশের খবর

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কারচালকসহ আরও ৩ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি বাংলাদেশের খরেকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন