Logo

সারাদেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এ রায় দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে ফেনী সদর উপজেলার নগরকান্দি গ্রামের মাঈন উদ্দিন (২২), দাগনভূঞা উপজেলার ছিলেনিয়া গ্রামের সবুজ তালুকদার (২০), বারাইগুনি গ্রামের শিবলু (২১), মিরসরাই উপজেলার আলী নগর গ্রামের বেলায়েত হোসেন (২৪), সুজন দাশ (২৮) এবং চরফকিরা ইউনিয়নের বিশ্বজিৎ দাশ (২৩) কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক চয়ন বড়ুয়া প্রত্যেক আসামিকে সাত দিনের কারাদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করেন। দণ্ডিত ছয় ব্যক্তিকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, ‘জেলাভিত্তিক মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান চলমান থাকবে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কারাদণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর