লক্ষ্মীপুরে অভিযানে নির্বাচনী ৬ সিলসহ আটক ১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৬
লক্ষ্মীপুরে একটি কম্পিউটার দোকান থেকে নির্বাচনের কাজে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরে একটি কম্পিউটার দোকান থেকে নির্বাচনের কাজে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পুরাতন পৌরসভা রোডস্থ মারইয়াম প্রিন্টার্স দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় নির্বাচনের ব্যালট পেপারে ব্যবহৃত ১৬ ঘর বিশিষ্ট ৬টি সিল ও কম্পিউটার উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশ দোকান মালিক সোহেল রানাকে আটক করে।
আটক সোহেল জানান, তার একজন নিয়মিত কাস্টমার এ ৬টি সিম জরুরি ভিত্তিতে তৈরির জন্য অর্ডার দিয়েছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
মোস্তাফিজুর রহমান টিপু/এমবি

