Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অপু ঠাকুরের ইশতেহার ঘোষণা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অপু ঠাকুরের ইশতেহার ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার ও পার্শ্ববর্তী সহস্রাইল বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি ভোটারদের সামনে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অপু ঠাকুর বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে তার নির্বাচনী প্রতীক ‘হরিণ’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে বিতরণ করা ইশতেহারে তিনি আধুনিক ও স্মার্ট ফরিদপুর-১ গড়ে তোলার একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— বছরে ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দুর্নীতি ও দালালমুক্ত সুশাসন নিশ্চিত করা এবং প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পেশায় শিক্ষক ও গবেষক অপু ঠাকুর তার বক্তব্যে বলেন, ‘আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মর্যাদা রক্ষার জন্য। আমি চাই ফরিদপুর-১ আসন হবে সেবা, নিরাপত্তা ও শান্তির একটি মডেল। দল-মত নির্বিশেষে সবাই যেন তাদের ন্যায্য অধিকার পায়, সেটিই আমার মূল লক্ষ্য।’

গণসংযোগকালে অপু ঠাকুরের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক তরুণ সমর্থক উপস্থিত ছিলেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর