Logo

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে কিশোর নিহত

Icon

সুমন রায়, নরসিংদী

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬

নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে কিশোর নিহত

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মোস্তাকিম মিয়া (১৪)। তিনি একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদের এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি শুরু হলে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। এই গোলাগুলির সময় মোস্তাকিম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোরের পরিবার দাবি করেন, তিনি কোনো গ্রুপের সঙ্গেই যুক্ত ছিলেন না।

নিহতের মা শাহানাজ বেগম জানান, দুর্বৃত্তরা তাদের বাড়ির পাশের সড়ক দিয়ে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী বিদেশে থাকেন এবং তাদের পরিবার কারও সঙ্গে জড়িত নয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার দেহের বাম পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, সংঘর্ষে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর