Logo

সারাদেশ

ফেনীতে এসএ পরিবহনে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

ফেনীতে এসএ পরিবহনে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর মহিপালে যৌথ বাহিনীর অভিযানে এসএ পরিবহন থেকে  প্রায় এক কোটি দুই লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ভোগ্য পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এই অভিযান চালায়।

শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের এসএ পরিবহন অফিসে চালানো অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, প্রসাধনী, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, চুলের তেল ও আতশবাজি উদ্ধার হয়।

অভিযানে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার ম্যানেজার মো. গোলাম মোস্তফা (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)-কে আটক করা হয়। তারা জব্দকৃত মালামালের কোনো বৈধ দলিল দেখাতে পারেননি।

ফেনী বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, ‘চোরাকারবারিরা একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে সীমান্ত দিয়ে পণ্য পাচার করে পরিবহন সংস্থাটির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের অভিযান সফল হয়েছে।’

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ফেনী মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে এবং পণ্যগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর