Logo

সারাদেশ

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের নির্বাচনী অফিস ভাঙচুর

Icon

ফেনী প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের দাইয়াবিবি বাজার সড়কে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ১১ দলীয় জোট নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ফেনী-২ আসনের মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের যে কোন সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল তছনছ করে দুর্বৃত্তরা। সকাল বেলা প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অফিসের অবস্থা দেখে ক্ষুব্দ হয়ে ওঠে।  

স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মতো বাসায় ফিরি। সকাল বেলা শুনতে পাই আমাদের অফিসটি তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি। 

স্থানীয় ঈগল প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, মুজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ ফেনী ২ আসনের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। নির্বাচনী অফিস ভাঙচুর একটি চরম অন্যায়। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীদের গ্রেপ্তার দাবি করছি। 

ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, আমাদের কার্যালয়ে ভাঙচুরের বিষয়ের টার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেব। এসব সন্ত্রাসী কার্যক্রম স্থানীয়জনতাকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে। 

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এম.এমরান পাটোয়ারী/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর