বাগেরহাটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
ছবি : বাংলাদেশের খবর
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে দশানি এলাকা থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলরোড মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদর্শিক শিক্ষার মাধ্যমে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য। তারা শিক্ষার্থীদের মেধা ও সততার সঙ্গে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নেওয়ার আহ্বান জানান।
সভায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ এনামুল কবির, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি আলী আকবর, বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ, দপ্তর সম্পাদক সোহেল রানা ও অর্থ সম্পাদক আল মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ আবু তালেব/এআরএস

