Logo

সারাদেশ

আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ ও জাতির ভবিষ্যৎ : খোকন

Icon

সুমন রায়, নরসিংদী

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩

আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ ও জাতির ভবিষ্যৎ : খোকন

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ‘আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে গণতন্ত্র, দেশ ও জাতির ভবিষ্যৎ। যারা অতীতে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় জড়িত ছিল, তাদের আজ কোনো অস্তিত্ব নেই। যারা মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা এখন মানুষকে বিভ্রান্ত করছে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর দক্ষিণ কান্দাপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘তারা যদি সুযোগ পায়, তাহলে দেশের কী পরিণতি হবে তা সবাইকে ভেবে দেখতে হবে। যারা দীর্ঘ ১৭ বছর স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদেরই ভোট চাওয়ার অধিকার বেশি। যারা ধর্মের দোহাই দিয়ে এবং জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’

খোকন বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ব্যালটপেপার ও সিল তৈরি করছে; এই ব্যালটপেপার ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে হবে। যদি কেউ জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলতে চায়, জনগণকেই নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাধীনতাবিরোধী চক্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এখনও বাংলাদেশকে স্বীকার করে না।’

এ সময় স্থানীয় এলাকাবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর