নরসিংদী-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নরসিংদীর বড় বাজারে এ গণসংযোগ করেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু ও শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার।
এসময় তারা বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য আহ্বান জানান।
গণসংযোগকালে শাহেন শাহ শানু বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা খায়রুল কবির খোকনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
সুমন রায়/এআরএস

