Logo

সারাদেশ

বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি : নুর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৫

বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি : নুর

ছবি: সংগৃহীত

বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াতে ইসলামী কখনোই কোথাও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বকুল বাড়িয়া পাতাবুনিয়া হাইস্কুল মাঠে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এই আসনে নুর বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুরুল হক নুর বলেন, “জামায়াতে ইসলামী বিএনপির সহযোগিতা ছাড়া কোনো জায়গায় এমপি হয়নি। যদিও জামায়াত একটি জোট করেছে, চরমোনাইও একটি জোট করেছে। তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি।”

সমাবেশে তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বকুল বাড়িয়ার এই সমাবেশ থেকে আর কাউকে কোনো ধরনের বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। “যারা বাড়াবাড়ি করবে, তাদের সবাই মিলে উচিত শিক্ষা দেওয়া হবে,” বলেন তিনি।

ভিপি নুর আরও বলেন, দশমিনা ও গলাচিপায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে চান তারা। “আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই—সবাইকে নিয়ে একটি আনন্দঘন নির্বাচনি পরিবেশ তৈরি হোক। আমরা নির্বাচন করতে চাই,” বলেন তিনি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর