Logo

সারাদেশ

নাটোরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ আহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭

নাটোরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ আহত

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের সময় বিএনপি প্রার্থী পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষ থেকে অভিযোগে বলা  হয়েছে, গণসংযোগের সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে টিপুর পক্ষের ৭ জন আহত হন।

বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে, টিপুর সমর্থকেরা মিছিল নিয়ে কচুয়া নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস তছনছ করে প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে বিএনপিপক্ষের ৩ জন সমর্থক আহত হন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বতন্ত্র প্রার্থী টিপুর সমর্থক খলিলুর রহমানকে আটক করেছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর