Logo

সারাদেশ

সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩

সেলফি তুলতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে নৌকা থেকে সেলফি তুলতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’-এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা খাতুন (১৫) স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ও বকুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সুবর্ণা এক আত্মীয়সহ আরও তিনজনের সঙ্গে নৌকায় করে পুকুরে ঘুরতে বের হন। নৌকা মাঝপুকুরে পৌঁছালে তিনি মোবাইলে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি গভীর পানিতে পড়ে যান।

এ ঘটনায় স্থানীয়রা ও নৌকায় থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, এটি একটি দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর