Logo

সারাদেশ

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনের (বাংলাদেশের খবর) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম (ভয়েস ওয়াল্ড), রায়হানুল ইসলাম রিজভী, জসিম উদ্দিন (সবুজ বাংলাদেশ), নুরুল আবচার (চ্যানেল এস), আব্দুল আমিন (প্রকাশ আমিন, বিকাল বার্তা), জামাল উদ্দিন (কক্সবাজার বাণী), মো. রাশেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) ও মিজানুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), সহ-সম্পাদক মুজিবুল হক ছোটন (স্বদেশ বিচিত্রা), জালাল উদ্দীন (দৈনিক গণসংযোগ), ইয়ার রহমান আনান (আলোকিত সকাল) ও হেলাল উদ্দিন (জনতার খবর)।

সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনার উদ্দিন আলী (মুক্তখবর), সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম সাগর (নবচেতনা), লুৎফল কবির সোহাগ (দৈনিক ঘোষণা), মাহবুল আলম মিনার (সময়ের কাগজ) ও মো. রাসেল (মুক্ত খবর)।

এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আতিকুর রহমান বাবু (প্রতিদিনের কাগজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুন্নবী (এসটিএন), আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুখ (দৈনিক ঘোষণা), আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম সুমন (ডেইলি ক্যাম্পাস), সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন (দৈনন্দিন), সহ-সাংস্কৃতিক সম্পাদক নাছিম (রাজধানী টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফল কবির (ডেইলি মর্নিং গ্লোরি) ও সদস্য ফেরদৌস ওয়াহিদ (সময়ের কণ্ঠস্বর), ওবায়দুল হক ছোটন (বিকাল বার্তা), আবু হুমায়র, জাওয়ান উদ্দিন (আওয়ার বাংলা), শাহাবুদ্দিন মুন্না, শফিকুল ইসলাম জিসান (গণসংযোগ), মো. আইমন, জাগের হোসাইন (উখিয়া প্রতিদিন), আবু বক্কর (নিউজ ভিশন ৭১), বজলুর রহমান (ঈদগাঁও লাইভ টিভি) ও আমিরুল ইসলাম রাসেদ (দৈনিক ডেসটিনি)।

সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষদে রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক, সিভিল সার্জন ডা. মাহমুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ আপেল মাহমুদ, পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবি ওয়াহেদ, পরিবেশ ও মানবাধিকারকর্মী ও সাংবাদিক এইচএম এরশাদ এবং কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান মানিক (নয়া দিগন্ত)।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর