ছবি : বাংলাদেশের খবর
নাটোরের সিংড়া উপজেলায় বালিবাহী ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম জিসান (১৪)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জিসান উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিলের ছেলে। তিনি তার নানার বাড়ি সূর্যপুর গ্রামে থাকতেন এবং একটি বালিবাহী ড্রাম ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান ও চালক রাকিব বালি বোঝাই করে ট্রাকটি নিয়ে সূর্যপুর এলাকার উদ্দেশে রওনা দেন। সূর্যপুরে পৌঁছানোর পর রাস্তার একটি অংশ নিচু থাকায় চালক রাকিব ট্রাকের চাকা আটকানোর জন্য ইটের টুকরো ব্যবহার করতে বলেন। এ সময় হঠাৎ ট্রাকের নিয়ন্ত্রণ হারালে এটি পেছনের দিকে গড়িয়ে যায় এবং জিসানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল হাসান/এআরএস

