Logo

সারাদেশ

‘বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে’

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯

‘বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে’

বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ সময় তিনি আরও বলেন, ‘পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হলে পাহাড়ি-বাঙালি কারো শান্তি হবে না। আপনারা পাহাড়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারেন না। অস্ত্রের মুখে আতঙ্কে থাকেন সবসময়। অতএব পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দরকার। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা যা করা দরকার- বিএনপি ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠায় আমি আপনাদের জন্য সব করব। আমাকে আপনারা চেনেন, আমি অতীতেও আপনাদের এ জেলার উন্নয়নে কাজ করে এসেছি। আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাদের সময় লাগবে মাত্র ১ মিনিট। সুতরাং আগামীতেও যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার সুযোগ দেন তাহলে আপনাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করব।’

শনিবার বিকেলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নির্বাচনী পথসভায় খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।  

শনিবার বিকেল থেকে পানছড়ি উপজেলার চৌধুরী পাড়া, লোগাং বাজার, কোলনী পাড়া, বটতলী দমদম, মুসলিম নগর, জিয়া নগর, মধ্যম ফাতেমা নগর, হাসান নগর এলাকায় নির্বাচনী পথসভা করেন। নির্বাচনী পথসভায় পানছড়ি উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

ছোটন বিশ্বাস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর