Logo

সারাদেশ

ফেনীতে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

ফেনীতে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাহিদুল হক

ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাহিদুল হককে (৬০) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) চর চান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা এনায়েত উল্যাহ ও তার ভাই খলিল উল্যাহকে আসামি করে মামলা করেছেন জাহিদুল। ঘটনার পর থেকে আসামিরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম।

জানা গেছে, সমাজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল জাতীয় পার্টি নেতা জাহিদুলের। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় বেপারি বাড়িতে দাওয়াত খেতে যান জাহিদুল। এসময় তাকে ঘেরাও করে এনায়েত উল্যাহ ও তার সহযোগীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টা চালায়। 

অভিযুক্ত এনায়েত চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা ও চরছান্দিয়া গ্রামের সোলেমান বেপারি বাড়ির রুহুল আমিনের ছেলে।

মামলা দায়েরের পরে জাহিদুল বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক বিরোধের কারণে আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে যুবদল ক্যাডাররা।’

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, ‘জাহিদুলের পিঠে ৪টি স্থানে ধারাল অস্ত্রের কাটা-গভীর জখম হয়েছে। ১২টি সেলাই লেগেছে। বর্তমানে শঙ্কামুক্ত।’

এমরান পাটোয়ারী/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন জাতীয় পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর