'যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান, তাঁদের অবস্থান হবে দিল্লি'
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, অতীতে যারা ভোট চুরি, কেন্দ্র দখল ও ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল, তাদের পরিণতি সবারই জানা। তারা এখন দিল্লিতে অবস্থান করছে। তিনি সতর্ক করে বলেন, যারা আবারও জনগণকে ভোটবঞ্চিত করার চেষ্টা করবে, তাদের অবস্থানও হবে দিল্লিতে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে জামায়াত ও এনসিপির নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘১১ দলীয় জোটের শাপলকলি প্রতীকের নির্বাচনি প্রচারণায় গেলে একটি দল বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা তাদের প্রতিহত করবেন। আগামী ১২ তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের প্রতিবেশীদের সবাইকে সঙ্গে নিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত যেন তিনি সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে যেতে পারেন, সেটি নিশ্চিত করবেন।’
উপজেলা জামায়াতের আমির জলিল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-৩ আসনে এনসিপির শাপলকলি প্রতীকের প্রার্থী শামীম হামেদী এবং পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী।
এএস/

