Logo

সারাদেশ

চাঁদপুরে ২২ ভোটকেন্দ্রে কোস্ট গার্ড মোতায়েন

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

চাঁদপুরে ২২ ভোটকেন্দ্রে কোস্ট গার্ড মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানান, কেন্দ্রগুলোতে তাদের অবস্থান থাকবে সক্ষমতা নিয়ে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত যৌথ নির্বাচনি মহড়া পরিদর্শন করেন তিনি।

পরবর্তীতে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি প্রস্তুতি নিয়ে কোস্ট গার্ড মহাপরিচালক সংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্ট গার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর