Logo

সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৪

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন মো. আসাদ (৩৫)। তিনি উপজেলার কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে (ট্রাক্টর) করে নিজ গ্রামের দিকে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (স্থানীয়ভাবে আলম সাধু নামে পরিচিত) তাদের ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।

মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আসাদের অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, নিহত আসাদ যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত অন্যরা মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর