ফেনীতে গণভোটে ২ লক্ষাধিক ভোটে ‘হ্যাঁ’র বড় জয়
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর তিনটি সংসদীয় আসনের গণভোটে ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত পোস্টাল ভোটসহ চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তিন আসনে মোট ৪ লাখ ৩৯ হাজার ৬০২টি হ্যাঁ ভোট পড়েছে, যেখানে না-র পক্ষে পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৫টি ভোট। হ্যাঁ-র পক্ষে না-র চেয়ে ২ লাখ ৬ হাজার ৫৯৭ ভোট বেশি পড়েছে।
আসনভিত্তিক ব্যবধান ও ভোটের চিত্র তুলে ধরা হলো—
ফেনী-১ (আসন ২৬৫) :
হ্যাঁ’র পক্ষে ভোট ১ লাখ ৩৯ হাজার ৫৪৯, না-র পক্ষে ৬০ হাজার ৪৫৮।
ব্যবধান : ৭৯ হাজার ৯১ ভোটে জয়ী।
ফেনী-২ (আসন ২৬৬) :
হ্যাঁ’র পক্ষে ভোট ১ লাখ ৩৮ হাজার ৭৩২, না-র পক্ষে ৭২ হাজার ৫৩৩।
ব্যবধান: ৬৬ হাজার ১৯৯ ভোটে জয়ী।
ফেনী-৩ (আসন ২৬৭) :
হ্যাঁ’র পক্ষে ভোট ১ লাখ ৬১ হাজার ৩২১, না-র পক্ষে ১ লাখ ৪ হাজার ১৪।
ব্যবধান : ৬১ হাজার ৩০৭ ভোটে জয়ী
এমরান পাটওয়ারী/এআরএস

