Logo

সারাদেশ

নড়াইলের একটিতে বিএনপি, অন্যটিতে জামায়াত বিজয়ী

Icon

কৃপা বিশ্বাস, নড়াইল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯

নড়াইলের একটিতে বিএনপি, অন্যটিতে জামায়াত বিজয়ী

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নড়াইল-১ আসনে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আর নড়াইল-২ আসনে জয় পেয়েছেন জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

নড়াইল-১ আসনে মোট ১১২টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯ হাজার ৯৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। ওই আসনে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

অপরদিকে নড়াইল-২ আসনে ১৪৮টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে বিজয়ী হন জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। ওই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। নড়াইল-২ আসনে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।

উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর