Logo

সারাদেশ

২ এমপি পেল কুলাউড়া

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০

২ এমপি পেল কুলাউড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক আলোচনা। এশিয়ার বৃহৎ হাকালুকি হাওড় পারের এ উপজেলার দুইজন এবারের নির্বাচনে পৃথক দু’টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনায় উঠে এসেছে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, অবহেলিত এ উপজেলার জন মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর সমন্বয় উদ্যোগই হবে বড়। এতে করে অবহেলিত এ উপজেলায় লাগবে উন্নয়নের প্রত্যাশিত ছোঁয়া।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু (ধানের শীষ নিয়ে) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একজন নিজ আসন থেকে এবং অপরজন অন্য আসন থেকে নির্বাচিত হলেও দুজনেরই শেকড় কুলাউড়ায় হওয়ায় উপজেলাটির উন্নয়ন ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠীসহ হিন্দু, মুসলিমের আবাসস্থল হাওড়, চা-বাগান, পাহাড় বেষ্টিত দীর্ঘ বছরের অবহেলিত কুলাউড়া উপজেলা এবার এই দুই সাংসদের পরশে অপার উন্নয়ণের দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা উপজেলাবাসীর। 

জিয়াউল হক জিয়া/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর