Logo

সারাদেশ

মির্জাপুরে ২৯ বছর পর নিরঙ্কুশ জয় পেলেন বিএনপির কালাম

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৬

মির্জাপুরে ২৯ বছর পর নিরঙ্কুশ জয় পেলেন বিএনপির কালাম

১৯৯৬ সালে ৭ম নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। এ দিয়ে তিনি ৭ বার অংশ নিয়ে ৩ বার জয়ের মালা পড়লেন। 

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রাতে বেসরকারিভাবে তাকে এমপি ঘোষণা করা হয়। 

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৭০ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন, ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন ৭১ হাজার ৪০ এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী ১ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে মোট ভোট ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৭৮৫টি। বাতিল হয়েছে ৪ হাজার ৪৬৭টি ভোট। সর্বমোট ভোটের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৫২। অর্থাৎ এ আসনে ৫৮ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে।

জয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘এ বিজয় শুধু আমার একার নয়, এটি সারা বাংলাদেশের বিজয়।’ 

রাব্বি ইসলাম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর