সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাত্তার, সম্পাদক কামরুজ্জামান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাংবাদিকদের সংগঠন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৬ সনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়ায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি একেএম কামরুজ্জামান মিলন। সভার শুরুতে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য দ্বিবার্ষিক সভার আয়োজন করা হয়।
সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন ভোরের কাগজ ও মানবকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের সোনারগাঁও সংবাদদাতা মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক অধিকরণের সোনারগাঁও প্রতিনিধি আব্দুল মোতালেব প্রধান, দপ্তর সম্পাদক দৈনিক ট্রাইব্যুনাল এসএম মনির হোসেন, প্রচার সম্পাদক দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, সাংবাদিক কল্যাণ মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক মো. শাহিন, আজকালের খবরের কার্যকরী সদস্য মো. আকাশ মিয়া, সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশের মো. শফিকুল ইসলাম, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, দৈনিক স্বাধীন সংবাদের মো. আমজাদ হোসেন মো. তৌরব হোসেন।
উল্লেখ্য, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব ২০০৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
সজীব হোসেন/এমবি

