Logo

সারাদেশ

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে কাঠের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, কাঠপট্টিতে একটি পাঁচতলা (এল-আকৃতির) ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, দ্বিতীয় থেকে পঞ্চম তলায় হাগিজ ডায়াপারের গুদাম রয়েছে। আশপাশে কাঠের গুদামও রয়েছে।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর