Logo

সারাদেশ

অনলাইন জুয়ার ঋণের চাপে তরুণ আইনজীবীর আত্মহত্যা

Icon

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫

অনলাইন জুয়ার ঋণের চাপে তরুণ আইনজীবীর আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনলাইন জুয়ার ঋণের চাপে এক তরুণ আইনজীবীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২নং বরৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার মান্নান মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ (৩৫) স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে তিনি বিপুল পরিমাণ ঋণে জড়িয়ে পড়েন। আর্থিক চাপ ও মানসিক হতাশা থেকে তিনি গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, সাম্প্রতিক অনলাইন জুয়ার আসক্তির কারণে আর্থিক সংকট ও পারিবারিক অস্থিরতা বাড়ছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের প্রবণতা রোধে পরিবার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মোহাম্মদ জামশেদ আলম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর