Logo

সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি গরু-মহিষ আটক

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৩:২৩

অ
সীমান্তে বিজিবির অভিযানে ১৮টি গরু-মহিষ আটক

ছবি : সংগৃহীত

নওগাঁর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩টি মহিষ ও ৫টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব গরু-মহিষ আটক করা হয়।

রাতে বিজিবি ১৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নওগাঁ সীমান্তে নীতপুর, হাপানিয়া এবং করমুডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার ২২৯/৩-এস হতে ২৩১/১০-এস এর নিকটবর্তী চোরাচালানকৃত ভারতীয় ৫ টি গরু ও ১৩ টি মহিষ আটক করা হয়।’

এতে আরও বলা হয়,‘চোরাচালানের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।’

উদ্ধারকৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম এ রাজ্জাক/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন