Logo

সারাদেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের হাত-পা বিচ্ছিন্ন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনের ৪ নম্বর লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চাপাই এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্য ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই মো. হাবিব বলে জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরপর স্টেশনে কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

কাজী মো. আব্দুল মান্নান/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর