নোয়াখালীতে দোকানে ঢুকে পড়ল তেলবাহী ট্রাক, নিহত ২
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক একটি দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক একটি দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ১২টার দিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
থানার ওসি বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নিহত হন। এরপর এলাকাবাসী সড়ক অবরোধ করে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এমবি

