Logo

সারাদেশ

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে শহরের পবহাটি কলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে টোটন বিশ্বাস (২২) এবং আরাপপুর গ্রামের শাহীন রহমানের ছেলে শাহরিয়ার রহমান শান্ত (২৫)। নিহত শান্ত পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরাপপুর থেকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিলেন শান্ত ও টোটন। কলাহাট এলাকায় পৌঁছালে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার ভোর ৪টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস জানান, হাসপাতালে আসার আগেই শান্ত মারা যান। টোটনের অবস্থা সংকটাপন্ন ছিল, পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনায় দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর