গাইবান্ধায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জেলা শহরের বিভিন্ন সড়ক দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা। এরপর স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলানায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের যুগ্ম মহাসচিব ও গাইবান্ধা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুর রশীদ সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী মশিউর রহমান, আনোয়ারুল ইসলাম লেবু, লুৎফর রহমান চৌধুরী, শাজাহান খান আবু, হাসান কবীর তোতা, আতাউর রহমান আতা, জাহেদুল ইসলাম ঝন্টু, রকিবুল হক সুমন, মাহমুদুর রহমান মুকুল, নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ।
আতিকুর রহমান/এমবি

