Logo

সারাদেশ

বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১

বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকায় ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়’ ও ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাহালু উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য বগুড়া অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানে কারখানায় ময়লাযুক্ত পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা হচ্ছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, টয়লেটের দরজার সামনে সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি সংরক্ষণ, ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই উৎপাদন এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে কারখানাকে জরিমানা ও আদায় করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র‍্যাব-১২।

জুয়েল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মোবাইল কোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর