Logo

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

ছবি: সংগৃহীত

খুলনায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহা‌টি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মুরাদ খান খুলনা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে সেনহাটি মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এসময় মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে অস্ত্রধারীরা সেখান থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। তিনি নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর