Logo

সারাদেশ

আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা হাসিব

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২

আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা হাসিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ফরিদপুরের আলফাডাঙ্গায় বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। আলফাডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনে অংশগ্রহণের এই দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসিবুল হাসান হাসিব তৃণমূল থেকে উঠে আসা একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। ২০০০ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের দুর্দিনে রাজপথের সক্রিয় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকারও হয়েছেন। পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হওয়া সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার অবিচল নিষ্ঠা তাকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। 

এদিকে হাসিবুল হাসান হাসিবের নির্বাচনে অংশ নেওয়ার খবরে ইতোমধ্যে আলফাডাঙ্গা পৌরসভার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতার আগমনে এলাকায় ইতিবাচক পরিবর্তনের আশা করা যাচ্ছে।

জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করার বিষয়ে বিএনপি নেতা হাসিবুল হাসান হাসিব বলেন, ‘সঠিক পরিকল্পনার মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সেবক হিসেবে আমি আজীবন আলফাডাঙ্গা পৌরবাসীর পাশে থাকতে চাই।’ তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেছেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর