Logo

সারাদেশ

পিরোজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

অ
পিরোজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রম শুরু হয়।

এদিন শহরের জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শরিফ, পৌর কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মাসুম শেখ, পৌর কমিটির সদস্য সচিব মো. মোতালেব হোসেন তোতা, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, পৌর কমিটির আহ্বায়ক আব্দুল কাউম শেখ, জাতীয় তরুণ পার্টির জেলা সভাপতি রাজ্জাক হাওলাদার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা। 

সৈয়দ বশির আহম্মেদ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন