Logo

সারাদেশ

ফরিদপুরে দুস্থদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২১:০০

ফরিদপুরে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আজ রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলিতে হা-মীম গ্রুপের মিলনায়তনে ফরিদপুর সদর উপজেলার ১৫০ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তাদের স্বজনদের হাতে মোট ১২ লক্ষ ৭৪ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক কে.এম. আনিসুর রহমান জানান, চলতি অর্থ বছরে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি- সিএসআরের আওতায় কয়েক ধাপে ছয় শত দুস্থ রোগীকে চিকিংসার খরচ বাবদ ৫০ লক্ষ টাকার অনুদান দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আজকের এই আয়োজন।

দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশন্সের এমডি মো. বেলাল হোসেন, এলিয়েন ওয়েভিং কোম্পানী লিমিটেডের এমডি মো. শোয়েবুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক কে.এম. আনিসুর রহমান, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, সমাজসেবী শহিদ আল ফারুক প্রমুখ।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন এ সময় বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ফরিদপুরের দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় আছে। বিশেষ করে জটিল রোগে আক্রান্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে সামনের দিনগুলোতে আমরা একসাথে কাজ করব।


  • অপূর্ব অসীম/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর