আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:০০
ঢাকার আশুলিয়ায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। এর আগে রবিবার মধ্যরাতে আশুলিয়া পলাশবাড়ী নামাপড়া এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এক ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে রোববার মধ্যরাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
হাসান ভূইয়া/এসএসকে/

