Logo

সারাদেশ

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২১:১৮

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—অটোরিকশা চালক আকবর আলী (৫৫), যাত্রী মো. ওমর ফারুক (৫০) এবং মো. খোকন মিয়া (৬০)। তারা যথাক্রমে টাঙ্গাইলের ধনবাড়ী, জামালপুর ও সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মধুপুরের দিকে যাচ্ছিল। পথে নলহরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।








Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর