Logo

সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবল বাস, বহু হতাহতের আশঙ্কা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৯:৩৮

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবল বাস, বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়েছে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।

দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়।

এতে জানানো হয়, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।

বিকেলে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে বলে জানান 

দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

মনির হোসেন আরও জানান, বাসে নারী-শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিল। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর