Logo

সারাদেশ

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:০২

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় (বিএমএ গেটের কাছে) ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় পাওয়ার কার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। আগুন দ্রুত পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা ছিল বেশ ভয়াবহ। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যা থেকে এটি ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।

বিকে/মাসুম


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর