Logo

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৪

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে নারী পুরুষ ২ জনের মৃত্যু হয়েছে। 

প্রথম ঘটনাটি ঘটেছে  রোববার সকাল আনুমানিক ৭টায় খুলনা-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস স্টেশনের সন্নিকটে পাটিকাবাড়ি রেলগেটের সামনে। 

রেলওয়ে থানা ও এলাকাবাসী জানিয়েছেন, রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অজ্ঞাত (২৮) জনৈক মহিলা অসাবধানতা বশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। 

অপরদিকে, সকাল আনুমানিক সোয়া ১১টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের মুলাডুলি মুকারামপুর রেললাইনের নিকট অজ্ঞাতনামা (৩০) যুবকের মৃত্যু হয়েছে। 

ধারণা করা হচ্ছে কোন একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেছে। 

ঈশ্বরদী ও সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন