Logo

সারাদেশ

মানিকগঞ্জে ভূমিদস্যুতা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২০:১৯

মানিকগঞ্জে ভূমিদস্যুতা ও মিথ্যা  মামলার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের চেগারঘোনা-বেড়িবাঁধ এলাকায় ভূমিদস্যুতা, জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে আলিমুদ্দি মুন্সী ও তার ছেলে সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মন্টুখান, সাইফুল ইসলাম, ফরিদ ও ফারুকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদও জানানো হয়।

আজ দুপুর ১২টায় চেগারঘোনা-বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় চেগারঘোনা বেড়িবাঁধ সংলগ্ন সুপার মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলিমুদ্দি মুন্সী ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতা, অন্যের জমি দখল, দলিল হরণ ও অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চেগারঘোনা ভদ্রকান্দা ও সোনাবাজু বেড়িবাঁধ সংলগ্ন বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন খান এবং কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন