পাহাড়ে বৈসাবি উৎসব নিয়ে নিরাপত্তা বাহিনীর সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২০:৩৪
পাহাড়ে আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী সমন্বয় সভা করেছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এসময় তিনি, আসন্ন পাহাড়ের সামাজিক উৎসব ‘বৈসাবি’ সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। একইসাথে উৎসব সমূহ যাতে নির্বিগ্নে উদযাপন করতে পারে নিরাপত্তা বাহিনীর সচেষ্ট থাকবে বলে জানান তিনি। যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।
সমন্বয় সভায় খাগড়াছড়ি পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস প্রতিনিধি সহ জেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

