Logo

সারাদেশ

উখিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

অ
উখিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

উখিয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালীর ময়নার ঘোনা এলাকায় আনোয়ার সিএনজি অটো গ্যাস পাম্পের সামনে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান। তিনি ১২নং ক্যাম্পের বাসিন্দা। অপরজন সাতক্ষীরার খলিশখালী ইউনিয়নের বাসিন্দা আনিস গাজীর ছেলে লিটন গাজী। দু‘জনই আবুল খায়ের টোবাকোতে চাকরি করতেন।

ওসি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন