Logo

সারাদেশ

ফেসবুক পেজ ফিরে পেলেন ‘তাজু ভাই’

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৩

ফেসবুক পেজ ফিরে পেলেন ‘তাজু ভাই’

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আলোচিত ব্যক্তি তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ উদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ‘তাজু ২.০’ পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর। 

নয় মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে তাজু বলেন, রবিবার থেকে আমি নানা সমস্যায় পড়েছিলেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দেয়।

এ সময় যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভক্তদের উদ্দেশে তাজু বলেন, আমি যেন চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন। আগের মতো ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

এর আগে রবিবার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তার পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি হঠাৎ হারিয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দরে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তাজু। তার সরল উপস্থাপনা, স্বতঃস্ফূর্ততা এবং গ্রামীণ জীবনের বাস্তবচিত্র তুলে ধরার ভিন্নধর্মী কনটেন্ট দ্রুত মানুষের মন জয় করে।

ভাইরাল হওয়ার পর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন স্থান থেকে ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের ভিড় বাড়তে থাকে। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ ভিডিও ধারণ করতে সেখানে যান। এ ঘটনায় তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।

ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে তার অনুসারী ছিল প্রায় ছয় হাজার। ১০ দিনের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন