Logo

সারাদেশ

শিক্ষক জাফরের ধানক্ষেতে এবার জাতীয় স্মৃতিসৌধের নকশা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৮

শিক্ষক জাফরের ধানক্ষেতে এবার জাতীয় স্মৃতিসৌধের নকশা

ছবি: সংগৃহীত

ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে নতুন করে আলোচনায় কুড়িগ্রামের উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক।

এর আগে ধানক্ষেতে জাতীয় ফুল, পতাকা আর দেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন এই শিক্ষক।

জাফর সাদিক সিডের ১ নম্বর প্রজেক্টে চলতি বোরো মৌসুমে প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২, ১০৮, ১১৩, ১১৪, রড মিনিকেট, বাসমতি ও ব্লাকরাইস জাত চাষ করেছেন। সেই প্রজেক্টে ব্রি ধান ১১৩ এর ক্ষেতে বেগুনি ধানের চারা দিয়ে স্মৃতিসৌধ এঁকেছেন। পেশায় শিক্ষক জাফরের কৃষির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।

শিক্ষক জাফর সাদিক বলেন, শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা। আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছি।

তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই আর মাঠে মাটির মাধ্যমে তুলে ধরি সেই ইতিহাসের বীরত্ব। শত শত পথচারী এখানে আসছেন, ছবি তুলছেন । এতে আমার মনের শান্তি হয়।

উলিপুর-রাজারহাটের ব্যস্ততম সড়কের ধারে থাকা তার ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ে। দূর থেকেই দেখা যায়, ধানের চারা দিয়ে তৈরি স্মৃতিসৌধের নকশা। পথচারীদের অনেকেই থেমে ছবি তোলেন এবং স্মরণ করেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস।

পথচারী এসএসসি পরীক্ষার্থী আকিব হাসান শরিফ উদ্দিন, আমিনুল ইসলামসহ অনেকেই বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। এখানে এসে আমরা ছবি তুললাম খুবেই ভালো লাগলো। এতে করে আমরা নতুন প্রজন্ম ৭১ এর ইতিহাস সম্পর্কে জানতে পারব।

স্থানীয় আলামিন মিয়া বলেন, জাফর সাদিক স্কুলশিক্ষক হয়েও কৃষিকাজ করন। আমাদের এ বিষয়টি ভাবিয়ে তোলে। তিনি আমাদের এলাকার গর্ব।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন