শরীয়তপুরে পানির পাম্পের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:০৫
শরীয়তপুর পৌরএলাকার হাজরাসার গ্রামে কীর্তিনাশা নদীর পাড়ে কাসেম খান ও লোকমানের ইরি ব্লকের বিদ্যুৎ চালিত পানির পাম্পের ভ্যান পাইপের সাথে ওড়না পেচিয়ে রোজিনা (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে পানির পাম্পের কাছ দিয়ে যাওয়ার পথে বাতাসে ওড়না মেশিনে পেচিয়ে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও ফায়ার
সার্ভিসের লোকজন এসে অনেক চেষ্টার ফলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর
হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নিহত রোজিনার ভাই আবুল হোসেন
বেপারী বলেন, এ ইরি ব্লকে মেশিনে পানি সেচের জন্য প্রতি বছর এখানে মেশিন বসানোর পরে
মানুষের নিরাপত্তার জন্য বেষ্টনী দিয়ে রাখে। এ বছর নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেয়নি।
আমার বোন রোজিনা এখান দিয়ে আসার সময় ওড়না মেশিনের সাথে পেঁচিয়ে মারা গেছে।
নিহত রোজিনার শ্বাশুড়ী রাশিদা বেগম কান্না
জড়িত কণ্ঠে বলেন, আমার বউমা দুটি সন্তান রেখে গেছে, এখন ওদেরকে দেখবো। আমি মেশিন মালিকদের
বিচার চাই।
পালং মডেল থানার ওসি তদন্ত আবির হোসেন
বলেন, পানি সেচের মেশিন চলাকালন সময়ে রোজিনা নামের এক মহিলা মেশিনের পাশ দিয়ে যাওয়ার
সময় ওড়নার সাথে মেশিনে পেঁচিয়ে মারা গেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। অভিযোগ
পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের খবর/এম.আর

