Logo

সারাদেশ

রামুতে ডাকাতি করতে গিয়ে আটক ৩

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:২৬

রামুতে ডাকাতি করতে গিয়ে আটক ৩

রামুর ঈদগড়ে একটি বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের তিন সদস্য। গত রোববার দিবাগত রাতে রামুর ঈদগড়ের বড়বিল চরপাড়া এলাকার মোবাইল দোকানদার জাহেদুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম। আটক মোবারকের বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন, রামুর হজায়ারিয়ানালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (১৮) এবং একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জাহেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের নিজেদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন