Logo

সারাদেশ

জামালপুরে নাবালিকা ধর্ষণ, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২০:৫৩

জামালপুরে নাবালিকা ধর্ষণ,  কিশোরের ১০ বছরের কারাদণ্ড

জামালপুরে গত ৬ এপ্রিল ২০২৪ সালে পাঁচ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণের দায়ে  আদালত এক কিশোরকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ড দিয়েছে।

দোষী সাব্যস্ত হওয়া কিশোর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম কাজলপাড়া গ্রামের সাজেদুল হকের ছেলে মো. বিপ্লব মিয়া (১৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, দোষী সাব্যস্ত বিপ্লব মিয়া ২০২৪ সালের ১৯ মার্চ সকালে একই গ্রামের স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাক-প্রাথমিকের  এক নাবালিকাকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখায়ে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে  ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে বিপ্লব মিয়াকে গ্রেপ্তার করে শিশু আদালতে সোপর্দ করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষী, ফরেনসিক মেডিকেল রিপোর্ট ও প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে আবেদন করেন সরকারি আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামির পক্ষে লড়েন আইনজীবী মো. মোকাম্মেল হক।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন